ফুটবল ম্যাচ চলাকালীন সতীর্থ বা প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকা খুবই পরিচিত দৃশ্য। এতে তাঁরা কী বলছেন, তা বোঝা যায় না। অভিযোগ, মুখ ঢেকে অশালীন বা বর্ণবিদ্বেষী কথা বলেন ফুটবলার। এমন ঘটনা রুখতে ফুটবল বিশ্বকাপে এসেছে নতুন নিয়ম। এই নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল অ্যালমিরন।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ বা আইএফএবি আগেই জানিয়েছিল, খেলার মাঝে কোনও ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি চাইলে তাঁকে লাল কার্ড দেখাতে পারেন। বিশেষ করে প্রতিপক্ষ দলের কারও সঙ্গে এ ভাবে কথা বললে অপরাধ হিসাবে গণ্য করা হবে।
ঠিক এই অপরাধ করেই নজির গড়েছেন নিউক্যালস ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার। নতুন নিয়মে বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে লাল কার্ড দেখলেন তিনি। শনিবার মুখ ঢেকে তুরস্কের ফুটবলার মেট মুলডারকে কিছু একটা বলেন অ্যালমিরন। মুলডার প্রতিবাদ করেন। তা দেখে ‘ভার’-এর সাহায্য নেন রেফারি ইভান বার্টন এবং লাল কার্ড দেখান। প্রথমার্ধের সংযু্ক্ত সময় এই ঘটনা ঘটে। ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয় প্যারাগুয়েকে।
আরও পড়ুন:
৩২ বছরের মিডফিল্ডার ২০২৫ সাল পর্যন্ত নিউক্যাসেলের হয়ে খেলেছেন। এখন খেলেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে। ২০১৯ সালে নিউক্যাসেলে যোগ দেওয়ার আগেও এই ক্লাবের হয়ে খেলতেন তিনি। প্যারাগুয়ের হয়ে খেলেছেন ৭৮টি ম্যাচ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০২:২৩
বিশ্বরেকর্ড নিয়ে কোনও হেলদোলই নেই মেসির! আর্জেন্টিনা নকআউটে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি লিয়ো -
০০:৩২
মেসির পাঁচে পাঁচ! বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নজির, পেনাল্টি নষ্ট করেও জোড়া গোলে আর্জেন্টিনাকে নকআউটে তুলে দিলেন লিয়ো -
২২:২৫
পার্থক্য গড়ে দিলেন সেই মেসি, অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা -
১৯:৪৯
যাযাবর পরিবারের বেইরানভান্দ কিশোর বয়সে পালান পরিবার ছেড়ে! আটকেছেন রোনাল্ডোর পেনাল্টি, ঝুলিতে এক জোড়া বিশ্বরেকর্ডও -
১৮:০৭
হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের, শান্তির বার্তায় স্মরণ মিনাবের মৃত ১৬৮ পড়ুয়াকে