বিশ্বকাপের গ্রুপ পর্বই এখনও শেষ হয়নি। এখনই ভবিষ্যদ্বাণী করে দিলেন জ়্লাটান ইব্রাহিমোভিচ। সুইডেনের প্রাক্তন তারকার কথায় দুঃখ পেতে পারেন অনেকেই। কারণ, লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে বা নেমারের হাতে বিশ্বকাপ দেখছেন না ইব্রাহিমোভিচ। তিনি বিশ্বকাপ দেখছেন নতুন এক দেশের হাতে।
ইব্রাহিমোভিচের মতে, এ বার তাঁর বাজি আমেরিকা। ইতিমধ্যেই গ্রুপের দুই ম্যাচ জিতে নকআউটে জায়গা পাকা করে নিয়েছে আয়োজক দেশ। তাদের খেলায় মুগ্ধ ইব্রাহিমোভিচ। তাঁর মতে, এ বার আমেরিকা বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ফক্স স্পোর্টসে ইব্রাহিমোভিচ বলেন, “আপনারা যদি আগে বিশ্বাস না করে থাকেন, তা হলে আমি বলছি, বিশ্বাস করা শুরু করুন। গোটা দেশ আমেরিকার পিছনে রয়েছে। ওরা নিজেদের ঘরের মাঠে খেলছে। আবহাওয়ার সুবিধা পাচ্ছে। ওদের খেলা দেখে খুব ভাল লাগছে। এ বারের বিশ্বকাপে ওদের হারানো খুব মুশকিল। আমার তো মনে হয় ওরা বিশ্বকাপও জিততে পারে।”
আরও পড়ুন:
এ বারের বিশ্বকাপে শুরুতেই ফর্মে রয়েছে মেসি, এমবাপেরা। কিন্তু আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজ়িল, পর্তুগালকে ফেভারিট মানছেন না ইব্রাহিমোভিচ। তিনি বলেন, “আমি আগেও বলেছি। বিশ্বকাপে অতীতে কী হয়েছে তার কোনও গুরুত্ব নেই। বর্তমানে কী হচ্ছে সেটাই আসল। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমেরিকা ফেভারিট। ওরা দুর্দান্ত ফুটবল খেলছে।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ইব্রাহিমোভিচ আমেরিকাকে এগিয়ে রাখলেও তাদের পরিসংখ্যান বিশেষ ভাল নয়। এই প্রথম বার বিশ্বকাপে পর পর দু’ম্যাচ জিতেছে তারা। গ্রুপ পর্বের দুই ম্যাচেই তাদের প্রতিপক্ষ ফুটবলার আত্মঘাতী গোল করেছেন। সেই গোলে শুরুতে এগিয়েছে আমেরিকা। পাশাপাশি এখনও পর্যন্ত তারা প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে। এখনও বড় দলের বিরুদ্ধে তাদের খেলা বাকি। ফলে নকআউটে আমেরিকা কেমন খেলে সে দিকেই তাকিয়ে থাকবেন সকলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:৪৫
জাপানের পথে হাঁটল জর্ডানও, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিনে সাফ করল সাজঘর, কর্মীদের জন্য রেখে এল মিষ্টিও -
১১:৪০
নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজ়িলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? -
১০:৫৯
পর্তুগালকে টপকে বিশ্বকাপের নকআউটে কলম্বিয়া, জিতলেও অপেক্ষা করতে হবে রোনাল্ডোদের, আটকে গেল ইংল্যান্ড -
০৯:১৭
‘ভেবেছিলাম ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছি’, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, মেসির প্রসঙ্গ উঠতেই বললেন, ‘পরের প্রশ্ন করুন’ -
বিশ্বকাপের একটি ম্যাচ মাঠে গিয়ে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নিশ্চিত করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো