প্রথম ছ’ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স যে আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে পারবে, তা বোধহয় কেউ ভাবেননি। কিন্তু সেটাই করে দেখিয়েছে কেকেআর। পরের সাত ম্যাচের মধ্যে ছ’টি জিতে এখনও প্লে-অফের লড়াইয়ে রয়েছেন অজিঙ্ক রাহানেরা। কী ভাবে এই প্রত্যাবর্তন ঘটাল কেকেআর? বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে নেপথ্য কারণ ব্যাখ্যা করলেন কেকেআরের অধিনায়ক রাহানে।
খেলা শেষে রাহানে জানিয়েছেন, তাঁদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে আত্মবিশ্বাস। রাহানে বলেন, “প্রথম ছ’টা ম্যাচের পর আমরা বেশ কয়েক বার বসে আলোচনা করেছি। তার আগে আমরা খারাপ খেলছিলাম না। কিন্তু জিততে গেলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলতে হয়। সেটাই হচ্ছিল না। কিন্তু আত্মবিশ্বাস ছিল। সেই আত্মবিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে গিয়েছে।”
প্রত্যাবর্তনের কৃতিত্ব দলের কোচ ও সাপোর্ট স্টাফদেরও দিয়েছেন রাহানে। তিনি বলেন, “ওই সময় কোচ ও সাপোর্ট স্টাফেরা সারা ক্ষণ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। এক বারের জন্যও সাজঘরের পরিবেশ খারাপ হয়নি। আমরা ভাল ভাবে প্রস্তুতি নিয়েছি। তারই ফল পাচ্ছি।”
প্রথম কয়েকটি ম্যাচে কেকেআরের হয়ে বল করেননি ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিন। তার পরেও তাঁকে খেলিয়ে গিয়েছে কেকেআর। গ্রিন বল শুরু করার পর থেকে তাঁর ব্যাটিংও ভাল হচ্ছে। গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত রাহানে। তিনি বলেন, “গ্রিন বল শুরু করার পরে বোঝা যাচ্ছে, ও কতটা তফাত গড়তে পারে। এই ফরম্যাটে ও বিশ্বের সেরা অলরাউন্ডাদের একজন।” পাশাপাশি, রভম্যান পাওয়েল, বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনেরও প্রশংসা করেছেন রাহানে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা অনুকূল রায় ও কার্তির ত্যাগীর নামও শোনা গিয়েছে রাহানের মুখে। তিনি বলেন, “অনুকূল, ত্যাগী দেখাচ্ছে, ওরাও এই দলের কতটা গুরত্বপূর্ণ ক্রিকেটার। বার বার চাপের মধ্যে ভাল খেলছে ওরা।”
আরও পড়ুন:
চলতি মরসুমে প্রথম বার ব্যাট করার সুযোগ পেয়েই ম্যাচের সেরা হয়েছেন মণীশ পাণ্ডে। কেকেআরের এই পুরনো সদস্যের প্রশংসা শোনা গেল রাহানের মুখে। তিনি বলেন, “মণীশ আজকে যে ইনিংসটা খেলল, সেটা এক কথায় অসাধারণ। সুযোগ না পেলেও ও প্রতিদিন সমান পরিশ্রম করেছে। অনুশীলনে ফাঁকি দেয়নি। ওকে ভাল খেলতে দেখে দলের প্রত্যেকে খুব খুশি।”
রবিবার গ্রুপ পর্বে দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে কেকেআর। আপাতত সেই ম্যাচের দিকে নজর রাহানের। তিনি বলেন, “আমরা একটা করে ম্যাচে ধরে এগোচ্ছি। আমাদের শেষ ম্যাচের আগে মুম্বই বনাম রাজস্থান ম্যাচ আছে। সেই ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে। তবে গত ছ’-সাতটা ম্যাচ যেভাবে খেলেছি, সেই মানসিকতা নিয়েই দিল্লির বিরুদ্ধে নামব। জয় ছাড়া কিছু ভাবছি না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৮:১১
মাত্রাতিরিক্ত মদ্যপান, চলে গিয়েছিলেন অবসাদে! আইপিএলের মাঝে গোপন কথা ফাঁস চহলের -
১২:৩৬
চেন্নাইয়ের ‘সমস্যা’ ধোনি! দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কোনও কোচ, মাহি থাকলে স্বাধীন ভাবে কাজ করা নিয়ে সংশয় -
১১:০৪
আইপিএলে করমর্দন বিতর্ক, হেড হাত বাড়ালেও এড়িয়ে গেলেন কোহলি, ম্যাচে কথা কাটাকাটির জের -
২৩:৩৫
হেরেও স্বস্তি বেঙ্গালুরুর! আইপিএলে প্রথম স্থানেই শেষ করলেন কোহলিরা, ঈশান, ক্লাসেনের ব্যাটিং জেতাল হায়দরাবাদকে -
‘ধোনিকে নিয়ে সমর্থকদের সঙ্গে প্রতারণা করেছে চেন্নাই!’ রুতুরাজদের বিরুদ্ধে অভিযোগ ক্ষুব্ধ শ্রীকান্তের