Advertisement
E-Paper

রাজনীতি নিয়ে কিছু বলতে চায় না, পড়াশোনাই ধ্যান-জ্ঞান! মাধ্যমিকে প্রথম অভিরূপ হতে চায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার

পরিবার বলতে মা-ই ভরসা। ইন্দ্রাণী চৌধুরী ভদ্র কাজ করেন রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স পদে। ভাই-বোন নেই অভিরূপের। একাই ছেলেকে মানুষ করেছেন ইন্দ্রাণী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১০:৪১
অভিরূপ ভদ্র।

অভিরূপ ভদ্র। ছবি: সংগৃহীত।

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ২০২৬-এর ফলাফল। চলতি বছর মাধ্যমিকে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। পাশের হারের নিরিখে ৯৯.৭১ শতাংশ। উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলে পড়েছে অভিরূপ। সময় ধরে পড়াশোনা এবং সঠিক অনুশীলনের জেরেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে সে।

পরিবার বলতে মা-ই ভরসা। ইন্দ্রাণী চৌধুরী ভদ্র কাজ করেন রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স পদে। ভাই-বোন নেই অভিরূপের। একাই ছেলেকে মানুষ করেছেন ইন্দ্রাণী।

অভিরূপ স্বপ্ন আইআইটি-তে পড়ার। নিজেকে সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চায় সে। তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। উচ্চ মাধ্যমিক স্তর থেকে আরও বেশি করে পড়াশোনায় মন দিতে চায় অভিরূপ। মাধ্যমিকের সময়ে তার গৃহশিক্ষক ছিলেন নজন। তখনই লেখাপড়ায় অনেক সময় দিতে হয়েছে। তবে এর পরের দুবছর আরও ব্যস্ততার বলে জানে অভিরূপ।

সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফলাফলে বদল এসেছে রাজ্যে। এই রাজনৈতিক পরিবর্তন এবং প্রেক্ষাপট নিয়ে এখনও পর্যন্ত কিছু বলার অভিজ্ঞতা হয়নি বলেই মনে করছে অভিরূপ। সে বলে, ‘‘রাজনৈতিক বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাই না। এখনও পর্যন্ত রাজনীতি নিয়ে বলার মতো অভিজ্ঞতা হয়নি।’’

এ বার মাধ্যমিকে নিয়মিত পড়ুয়াদের মধ্যে নাম নথিভুক্ত করেছিল মোট ৯ লক্ষ ৯ হাজার ৪৩০ জন। সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ১ হাজার ৭২৪ জন। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৮৪৪ জন। ছাত্রী সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ৮৮০ জন। প্রথম দশে রয়েছে ১৩১ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন।

Madhyamik results 2026 Madhyamik 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy